"চৈত্রের কথা"
"চৈত্রের কথা"
তখন আকাশ জুড়ে দ্বাদশীর চাঁদ ছিল
চৈত্রের দীপনেভা রাতে,
ঝিঁঝিঁ পোকা ডেকে ডেকে হয়েছিল নিশ্চুপ- ঝাউবনে প্রকৃতির সাথে।
হৃদয়ের আবেগটুকু বুকে চেপে কেউ কেউ, সেইরাতে গিয়েছিল-
নির্জনে নদীটির তীরে,
নীরব সাক্ষী হয়ে জেগেছিল একা চাঁদ
তাদের গোপন অভিসারে।
শিমুল গাছের ডালে বাতাসের শিহরণে, ডেকেছিল রাতজাগা পাখি-
বহুদিন পার করে উচ্ছাসে হেসেছিল তোমার কাজল কালো আঁখি।
এইভাবে যায় যদি, কেটে যাক আজীবন-
হাত রেখে দুজনের হাতে,
বহুকাল পার হলে আবার আসব ফিরে-
এমন এক চৈত্রের রাতে।।
ভুলে যাব সেইক্ষণে প্রথাগত যত ভুল-
জমে থাকা মান- অভিমান,
শুনে যাব একমনে চারপাশে বহমান-
ঝিরি ঝিরি বাতাসের গান।
বসন্তে মিশে যাবে প্রকৃতির স্নিগ্ধতা
এইভাবে যুগ যুগ ধরে,
কালের আবর্তনে আমরাও চলে যাব-
একদিন দূরে- বহুদূরে......
-(কৃষ্ণেন্দু দাস, মার্চ-২০১৮ খ্রি)
তখন আকাশ জুড়ে দ্বাদশীর চাঁদ ছিল
চৈত্রের দীপনেভা রাতে,
ঝিঁঝিঁ পোকা ডেকে ডেকে হয়েছিল নিশ্চুপ- ঝাউবনে প্রকৃতির সাথে।
হৃদয়ের আবেগটুকু বুকে চেপে কেউ কেউ, সেইরাতে গিয়েছিল-
নির্জনে নদীটির তীরে,
নীরব সাক্ষী হয়ে জেগেছিল একা চাঁদ
তাদের গোপন অভিসারে।
শিমুল গাছের ডালে বাতাসের শিহরণে, ডেকেছিল রাতজাগা পাখি-
বহুদিন পার করে উচ্ছাসে হেসেছিল তোমার কাজল কালো আঁখি।
এইভাবে যায় যদি, কেটে যাক আজীবন-
হাত রেখে দুজনের হাতে,
বহুকাল পার হলে আবার আসব ফিরে-
এমন এক চৈত্রের রাতে।।
ভুলে যাব সেইক্ষণে প্রথাগত যত ভুল-
জমে থাকা মান- অভিমান,
শুনে যাব একমনে চারপাশে বহমান-
ঝিরি ঝিরি বাতাসের গান।
বসন্তে মিশে যাবে প্রকৃতির স্নিগ্ধতা
এইভাবে যুগ যুগ ধরে,
কালের আবর্তনে আমরাও চলে যাব-
একদিন দূরে- বহুদূরে......
-(কৃষ্ণেন্দু দাস, মার্চ-২০১৮ খ্রি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন