"নির্দোষ সময়"
"নির্দোষ সময়" এইতো বেঁচে থাকা; শঠতার আমন্ত্রণে জলজ সরীসৃপ হয়ে নিজেকে টেনে হিচড়ে- লোভীর মত বেঁচে থাকা। এবং ফেলে যাওয়া কিছুটা নিরেট সময়- যেখানে বিবর্তনে ক্ষয়ে যাওয়া অস্তিত্বের মাঝে অহর্নিশি জংধরা কিছু দূর্ভাবনা অনুপ্রবেশ করে, যেখানে নির্দোষ সময়েরা দুঃসময় হয়ে প্রতিক্ষণে দীক্ষিত করে- স্বার্থপরতার ক্রুর মন্ত্রে, যেখানে স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে ক্রমাগত হানা দিয়ে যায় নীরব রাতে; মনের অতল গহীন কোনে। আর এসব নিয়েই ক্ষণিকের অবচেতনায় ধূসর স্মৃতির আবহে- নিজের খেয়ালে আরো একটু লুকোচুরি, অতঃপর হয়তো সংকীর্ণতার যাত্রাপথ কে শ্লথ করে; সম্ভাব্য কোন গন্তব্যের পানে পূনর্বার পদসঞ্চার। এইতো বেঁচে থাকা! নির্জন অবসাদে এখানেই খুঁজে ফেরা নৈসর্গিক কোনো মিথ্যে আত্মপ্রসাদ। প্রাচীনতার পরম্পরায় অবশেষে আসে নির্দোষ সময়ের প্রলম্বিত পরিনতি; সেটুকু মেনে নিয়ে মহাকালের কোন বিচিত্রতার প্রয়াশে মোহাবিষ্ট হয়ে- সব সংকল্প ছেড়ে সম্মুখ অজানার পথে অতলান্তিক নির্বাসন। এইতো বেঁচে থাকা; এভাবেই বাঁচে সবাই! নির্দোষ সময়ের কুঠুরীতে আশ্রিত হয়ে; বাঞ্ছিত সকল সুখ আর সম্ভাবনার মুখে লাগাম পরিয়ে- এ এক অদ্ভূত রকমের সংশয় নিয়ে বেঁচে থাকা; হয়...