"উদ্বাস্তু"
“উদ্বাস্তু”
-কৃষ্ণেন্দু দাস, জুন-২০১২ ইং।
আমি এক উদ্বাস্তু,
চঞ্চল এই পৃথিবীর নিস্পৃহ বুক জুড়ে।
শেষ বর্ষার প্লাবনে সিক্ত উত্তাল যমুনার উজানে-
ভেসে আসা আমি কোন এক কচুরীপানা,
হয়তো আমি কোন এক রাত জাগা পাখি,
শত ঝঢ়-ঝাঁপটায় ডানা ঝাঁপটে স্বর্ণালী সুখের নীড়ে
ফেরার আকাঙ্খায় আকুল আমি- এক চাতক।
কিন্তু নীড়ে ফেরা হয়নি আমার…
মধ্যরাতের অগুন লাগা দুঃস্বপ্নের দেয়াল ভেঙ্গে-
ফিরে যাইনি নীল ঠিকানায়,
শতবার ভালবাসার কাছে প্রত্যাখ্যাত হয়েও
চাইনি কারো করুনা ভিক্ষা।
কিংবা হয়তো, পরিপূর্ণ জীবনের স্বাদ পেয়েও
বেছে নিয়েছি স্বেচ্ছা নির্বাসন।
আমি ঠিকানাহীন কোন এক চির উদ্বাস্তু,
নিজের ঠিকানা ভুলে তাই আজ
তোমাদের মাঝেই পেয়েছি নতুন ঠিকানার সন্ধান।
জীবনের কাছে বারবার লাঞ্ছিত হওয়া এই আমাকে
তোমরা উপহার দিয়েছ, সম্মানের রাজটীকা।
জীবনের দ্রোহে আজ পরাজিত তোমরা,
মাতাল ঢেউয়ে তোমাদের হাত থেকে খসে পড়েছে
আজ জীবন তরীর হাল…
তোমরা ব্যর্থ! ব্যর্থ কোন দিশেহারা নাবিক।
স্রোতোস্বিনীর মত্ত কোন চুম্বনে হয়তো
আজ ক্ষত-বিক্ষত হয়েছে তোমাদের হৃদয়পট,
জীবন এখন তোমাদের কাছে-
ব্যর্থ কোন রুদ্ধ শ্লোগান।
তাই ব্যর্থ সেনাপতি হয়ে এই আমি
আজ ফিরে এসেছি তোমাদের উদ্বাস্তু শিবিরে,
ফিরে পেয়েছি, শিকল ভাঙ্গার সেই অন্তিম বাসনা।
শিরায় শিরায় অনুভব করেছি-
উষ্ণ রক্তের সুগভীর উত্তাপ।
কারন, আমি আজ শুধু পরাজিত কোন সৈনিক নই,
আমি এক উদ্বাস্তু, আমি তোমাদেরই একজন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন