"বিস্মৃতি" দ্বিতীয় পর্ব
“বিস্মৃতি”- (দ্বিতীয় পর্ব)
-কৃষ্ণেন্দু দাস, জুন’ ২০১৫ ইং
আর এক ফাল্গুনে হয়তো আবার হবে দেখা,
চীরচেনা সেই নীশিথের আঁধারি বেলায় হৃদয়ের মাঝে অমলিন।
স্নিগ্ধতার কোন পরিপাটী সাঁজে মায়াময় প্রকৃতির আমন্ত্রনে
আমি আবার দাঁড়াব এসে,
শিরীষের গাছে ঠেস দিয়ে।
দেখবে কি আমায় সেদিন…
হয়তো আবার কোন সুদূর আগামী দিনে-
ভৈরবের তুমুল স্রোতের ফেনায় ফেনায় হব একাকার,
দিগন্ত পার হয়ে মেঘের ভেলায় চেপে
বৃষ্টি হয়ে ঝরব কোনদিন।
মুক্তাদানার মত ভোরের ঘাসে জেগে থাকব শিশির হয়ে,
চিনবে কি আমায় সেদিন…
আবার কোন হেমন্তের শেষ রাতে
স্বপ্ন হয়ে আসব তোমার চোখে,
পঞ্চমীর মরা চাঁদের আলোর মত আবার মেলাব আঁধারে
কোলাহল দূরে ফেলে বিষণ্ণ কোন আবেশে
চীর একাকীনি তুমি হয়ে সঙ্গীবিহীন-
খুঁজে ফিরবে কি আমায় সেদিন…..

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন