"অপেক্ষা"
"অপেক্ষা"
আর কিছু সময় পর ডুবে যাবে ঐ আবির রঙের সূর্য্যটি
চীরসবুজ প্রকৃতির দৃশ্যপট মুছে গিয়ে রচিত হবে আঁধারের নব অধ্যায়,
পড়ন্ত সূর্য্যের ফিকে আলো গায়ে মেখে-
নীড়ের পানে ফিরে যাবে ক্লান্ত পাখিগুলো।
কিন্তু আমার ঘরে ফেরা হবেনা
তখনও আমি ক্লান্তিহীন দৃষ্টি মেলে চেয়ে থাকব নিঃসীম আঁধারের পানে,
শুধু তোমার অপেক্ষায়, কবে আসবে তুমি........
সহস্র বিনিদ্র রাত্রি আমি উৎসর্গ করেছি শুধু তোমার জন্যে
ঘরের কাছে এসেও ঘর খুঁজে ফিরেছি শতবার।
বারবার ফিরে পেতে চেয়েছি- বাঞ্ছিত সেই সোনালী অতীত,
রাতের আকাশে তন্ন তন্ন করে খুঁজেছি নীল ধ্রুব তারাটিকে
শুধু তোমার কথাই ভেবে।
ডুব সাতারে গিয়ে তুলে এনেছি কাজল দীঘির সবচেয়ে সুন্দর পদ্মটি
তোমায় দেব বলে।
চোখের পলকে কখন জানি কাটিয়ে দিয়েছি
কোকিল ডাকা ত্রিশটি ফাল্গুন,
একটি বার তোমাকে দেখার প্রত্যাশায়......
দু'মাইল পথ পায়ে হেঁটে আজও আমি যাই স্টেশনে
হুইসেলের শব্দে চমকে উঠে তাকাই অজস্র মানুষের ভীড়ে,
এরপর থেমে যায় কোলাহল, আবার সন্ধ্যা নামে।
নিভৃত আঁধারের মাঝে আমি অপলক চেয়ে থাকি-
শুধু তোমার অপেক্ষায়, কবে আসবে তুমি.............
-কৃষ্ণেন্দু দাস, জুন-২০১১।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন