"আর্টিফ্যাক্ট"
"আর্টিফ্যাক্ট"
-কৃষ্ণেন্দু দাস, আগষ্ট -২০১২।
এ যেন মধ্যরাতে গভীর সুসুপ্তির মাঝে পাশ ফিরে-
নিজের অবচেতনার সাথে ক্ষণিকের বাক্যালাপ,
সমগ্র দিগন্ত জুড়ে মেঘে মেঘে সয়লাব হওয়া পশ্চিম আকাশের মত
স্বপ্নে দেখি- তোমার আয়ত কালো চোখ...
অতঃপর ফিরে আসা দীপ্ত জাগরণে।
অবহেলে নিজের দু'চোখ কচলে জেগে উঠে দেখি-
ক্ষুধা, তৃষ্ণা, অনটনে ভরা নব সহস্রাব্দের
এ এক উন্নত, নতুন পৃথিবী...
যেখানে অনন্তকাল আগে নির্বাসিত হয়েছিলাম আমি।
এখন, এখানে, এই মুহূর্তে আমি আর আমার সমুহ স্বপ্নেরা-
আজ অবলুপ্ত কোন আর্টিফ্যাক্ট...
যার কোন মূল্য নেই, নেই কোন সঠিক অবস্থান।
তবুও কেউ কেউ এদিকে এক পলক চেয়ে নিয়ে বলেই ফেলে-
বাহ্ ভালোই তো....!!!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন