"ধূসর বিকেল"
"ধূসর বিকেল"
সমস্তটা মিথ্যে কল্পনাকে ভুলে গিয়ে আপন স্মৃতির আত্মকথন,
অসাঢ় আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট আরো একটু চেপে ধরে-
শেষ ধোঁয়াটুকু টেনে নিয়ে আবার তাকানো সুদূর আকাশে।
নারকেল গাছের মাথায় সূর্য হেলে পড়তে আরো কিছুটা বাকী,
বিস্মৃত ভাবনারা আবারো ভীড় জমিয়েছে মস্তিষ্কের ক্ষুদ্র অলিন্দে,
হয়তো ভাবনার স্রোতে ভেসে আরো একবার আসবে তুমি।
এবং তারপরই ডুবে যাবে সূর্য, চারিপাশে ছড়িয়ে যাবে গাঢ় অন্ধকার
পৌষের হিম-শীতল, হাড় কাঁপানো ঠান্ডা নিয়ে আবার নামবে রাত।
কিংবা কোন আষাঢ়ী অবেলায় ভেজা চুলে আরো একটু স্নিগ্ধতা নিয়ে-
দাঁড়াবে এসে দক্ষিণের পুকুর ঘাটে…
স্বপ্নের মত নিখাদ ডানায় ভর করে উড়ে যাবে ক্লান্ত চিল,
ক্যাচ ক্যাচ শব্দে পুরোনো ঠেলাগাড়ি ঠেলে ঘরে ফিরবে গঞ্জের মজুর।
আবার আসবে অচেনা নতুন দিন দ্বিধাহীন সূর্যের ছায়ায়
আমরাও ফিরে যাব, এক হব অবশেষে-
সময়ের খেলা শেষে কোন এক ধূসর বিকেলে….
-কৃষ্ণেন্দু দাস, জুন-২০১৬ খ্রিঃ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন