"পরাবাস্তবতা"
"পরাবাস্তবতা"
ডুবে আছি একরাশ বিস্মৃতির ভাবনার অতলে।
আমার মনের সবটুকু রঙ, আবেগ, আর কল্পনা-
আশ্রিত হয়েছে আধাঁরের নিস্তব্ধতায়, স্বপ্নগুলো হয়েছে ফেরারি।
সেই কোন মহাকাল থেকে প্রলয়ের অশনিসংকেত শুনে ছুটে চলেছি-
এক অদেখা গন্তব্যের প্রান্তরেখা বরাবর।
যেখানে ভাবনা নেই, ভালবাসা নেই।
অনুভূতি শূন্য সেই পরাবাস্তব জগতে শৃঙ্খলিত, নির্বাসিত আমি, সহস্রবর্ষ ধরে...
আজ এই পরিনত বেলার মাঝে কৃষ্ণপক্ষের আধারী রাতে নিজের দু’হাত খুলে
উন্মুখ হয়েছি আপন সত্ত্বার গভীরে নিয়তির প্রতিধ্বনি শুনব বলে।
বুকের চেপে থাকা পাথর সরিয়ে আরো একটি বার হয়তো-
কিংবা কে জানে, হতেও পারে এটাই শেষ…
আমার সব না বলা কথা না বলাই রয়ে যাবে,
আমার অব্যক্ত ইচ্ছেরা আবারো সঞ্চারিত করবে তাদের অন্যের মাঝে।
পাওয়া না পাওয়ার হিসেব গুলিও মিলে যাবে একটু একটু করে।
অদেখা আলোর মতই অনাগত দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেন,
নতুন জীবন একাকার হবে কোন বিজয়ের আনন্দে,
ঝঢ়ো বাতাসে ডানা ঝাঁপটে একলা পাখি ফিরে যাবে সঙ্গীর কাছে।
জীবন হবে মাতোয়ারা নতুনের স্রোতে।
আমি আমার মোটা চশমার কাচ ভেদ করে তাকিয়ে থাকব দূরে,
দিগন্ত যেখানে হারিয়েছে, কিংবা সময় যেখানে হারিয়েছে নিজস্বতা।
তারপরে আবার ঘনীভূত হবে আঁধার, নিকষ কালো আঁধার
সেই আঁধারেই হয়তো বুভুক্ষের মত তাকিয়ে থাকব আমি, আমরা…
-কৃষ্ণেন্দু দাস, জুলাই-১৫।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন