"শরতের দিনে"
"শরতের দিনে"
মনেপড়ে গেল আজ ফেলে আসা কথা-
পুরানো গ্রামের পথে জীর্ণ সে ঘর;
ফিরব আবার সেথা আর কোন দিনে
হয়তোবা বহুমাস, বহুযুগ পর।
শরতের আকাশ জুড়ে থাকবেনা মেঘ,
সেইদিন দুপুরের বেলা-
কাজল দীঘির মাঝে সারাদিন ভর
চলবে হাঁসের যত পরিচিত লুকোচুরি খেলা।
মাঝিদের নৌকার আলো দেখে মাঝরাতে নিভৃতে
ছুটে যাবে বহুদূরে মাছেদের ঝাঁক;
আঁধারী রাতের বেলা কাঁশফুল ফুঁটেফুঁটে সাদা হবে-
নির্জনে আমাদের ভৈরব নদীটির বাঁক।
রূপার নূপুর পায়ে হয়তোবা সেইদিন
আবার নামবে তুমি পথে;
বিকেলের ছায়াঘেরা চীরচেনা রাস্তায়
আবার তো দেখা হবে-
ভুলে যাওয়া আমাদের সাথে।
এতদিন পার হলে আবার আমায় দেখে
নিশ্চয়ই ভুলে যাবে-
মনে ছিল যত অভিমান;
শরতের পাখি হয়ে শিরীষ গাছের তলে
সারাটা রাত্রিধরে-
অজানার সুরে সুরে শোনাব তোমায় আমি গান।
আজকের এইরাতে
হয়তো নীরবে তুমি
বসে আছ জানালায় একা;
নিশ্চিত জেনে রেখ; ফিরব আবার আমি-
বহুদিন পার হলে শরতের দিনশেষে তোমার আমার হবে দেখা।।
-কৃষ্ণেন্দু দাস// সেপ্টেম্বর, ২০১৭।
মনেপড়ে গেল আজ ফেলে আসা কথা-
পুরানো গ্রামের পথে জীর্ণ সে ঘর;
ফিরব আবার সেথা আর কোন দিনে
হয়তোবা বহুমাস, বহুযুগ পর।
শরতের আকাশ জুড়ে থাকবেনা মেঘ,
সেইদিন দুপুরের বেলা-
কাজল দীঘির মাঝে সারাদিন ভর
চলবে হাঁসের যত পরিচিত লুকোচুরি খেলা।
মাঝিদের নৌকার আলো দেখে মাঝরাতে নিভৃতে
ছুটে যাবে বহুদূরে মাছেদের ঝাঁক;
আঁধারী রাতের বেলা কাঁশফুল ফুঁটেফুঁটে সাদা হবে-
নির্জনে আমাদের ভৈরব নদীটির বাঁক।
রূপার নূপুর পায়ে হয়তোবা সেইদিন
আবার নামবে তুমি পথে;
বিকেলের ছায়াঘেরা চীরচেনা রাস্তায়
আবার তো দেখা হবে-
ভুলে যাওয়া আমাদের সাথে।
এতদিন পার হলে আবার আমায় দেখে
নিশ্চয়ই ভুলে যাবে-
মনে ছিল যত অভিমান;
শরতের পাখি হয়ে শিরীষ গাছের তলে
সারাটা রাত্রিধরে-
অজানার সুরে সুরে শোনাব তোমায় আমি গান।
আজকের এইরাতে
হয়তো নীরবে তুমি
বসে আছ জানালায় একা;
নিশ্চিত জেনে রেখ; ফিরব আবার আমি-
বহুদিন পার হলে শরতের দিনশেষে তোমার আমার হবে দেখা।।
-কৃষ্ণেন্দু দাস// সেপ্টেম্বর, ২০১৭।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন