"বিবর্ন আমি"
“বিবর্ণ আমি”
-কৃষ্ণেন্দু দাস, ০৮,জানুয়ারী-২০১৫।
এই আমি আজ এক অন্তহীন, নিবিড় কোন অবেলার মাঝে..
নতুনত্বের খোঁজে, সীমাহীন ইচ্ছেগুলোকে ছুটি দিয়ে-
রূপান্তরিত হয়েছি তথাকথিত অভিনবত্বে…
এখন আমি নিজের দু’হাত সক্রিয় করেছি অসহ্য এক কর্মব্যাস্ততায়,
আমার দু’চোখ এখন নিত্যদিন খুঁজে ফেরে নতুন নতুন সুযোগ আর-
বৈচিত্রহীন আভিজাত্য..
নদীর পাড়ের সবুজ ঘাস কিংবা ঘাসের ওপর উড়ে বেড়ানো-
প্রজাপতি দেখে আর শিহরিত হইনা, তার বদলে-
বিবর্ণ দেওয়াল আর ইট, কাঠের ধূসর কাঠামো দেখে
অতিবাহিত হয় আমার বেলা-অবেলা…
অথচ, এমনটা ছিলাম না আমি কখনও..
আমার মাঝেও ছিল বুকভরা আশা আর-
নীল আকাশ স্পর্শ করার অব্যক্ত বাসনা..
খুব ছোট বেলায় শুনেছিলাম একটা কথা- “স্বপ্ন তো সবাই দ্যাখে,
কিন্তু তা সত্যি করতে পারে কয়জন?”
হ্যাঁ, আমারও পারা হয়ে ওঠেনি কখনও..
শত ব্যার্থতা, আঘাত আর নিয়তির বিমাতা সুলভ আচরনে
আজ আমি বিধ্বস্ত, বিচ্ছিন্ন আর বিপর্যস্ত..
মাঝে মধ্যে মনেহয়- হয়তো ফুরিয়ে যায়নি সময়,
হয়তো এখনও পারব মাখা তুলে দাঁড়াতে..
কিন্তু যখনই আয়নার সামনে দাঁড়িয়ে আমার ৩২ বছরের এই-
ক্লান্ত-বিমর্ষ চেহারাটা দেখি,
তখন সব আশা ফিকে হয়ে মুখ থুবড়ে পড়ে বাস্তবতার সামনে..
কারণ, সময় আসলেই ফুরিয়ে গেছে
সেই আমি আর বর্তমানের আমার মাঝে আজ শত ক্রোশ দুরত্ব,
এখন আমি শুধুই বিবর্ণ,
বিবর্ণ এক আমি…

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন