"সমর্পণ"
“সমর্পন”
পরিশিষ্টের যখনও খুব ঢের বাকী, তখন তোমায় চিনেছি,
আবেগে অভিভূত হয়েছি অঢেল ভালোবাসায়।
তোমার আলো-হাওয়ার মাঝে ঘোরে আমার সমগ্র স্বত্ত্বা-
কারন তুমিই আমার মাতৃভূমি,
তোমার কোলেই যে আমি জন্মেছি।
তোমার ফসলী মাঠে ঘুরেছি দিনময়, বারবার সিক্ত করেছি-
নিজেকে তোমার পবিত্র জলে,
যখন চোখে ঘুম নেমেছে-
শুয়ে পড়েছি তোমায় জড়িয়ে,
কখনও তোমায় নোংরা করেছি পঁচা-গলা কোন ডাষ্টবিন ভেবে-
আবারো তোমায় আপন করেছি, ফেলেছি নিজেকে তোমাতে হারিয়ে।
যখন তুমি বিপদাপন্ন, অস্ত্র তুলেছি নিজের হাতে,
শত্রু রুখেছি ভীষণ দর্পে উঠেছে সূর্য্য নব প্রভাতে।
এরপর আমি জয়ী’র বেশে ফিরে এসেছি তোমারই বুকে
গড়েছি নতুন সোনার বাংলা, হাসি ফুটিয়েছি মানুষের মুখে।
জন্ম নিয়েছি তোমার কোলে-
আবার তোমার বুকেই মরণ,
হে, দেশ- আমার জন্মভূমি, তোমাতে করেছি চীর সমর্পন।।
-কৃষ্ণেন্দু দাস, নভেম্বর-২০১৬।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন