মরীচিকা
"মরীচিকা"
শতাব্দীর শবদেহে গোধূলির মেঘ, দিবা অবসানে যেন ঢেউ তোলে আজ- অজানা দ্বীপের বুকে
রাতের নীহারনীল সমুদ্রের বেগ!
অমর নগরীর প্রাচীরের পরে- নিবিড় অতীত থেকে জেগে রয় একা একা পঞ্চমীর চাঁদ,
দেখা হয়-কথা হয়; হয় কিছু ভালবাসা-
গলে যায় মোম হয়ে একদা সৃজিত এই হৃদয়ের বাঁধ।।
শরতের আধোরাতে মেঘ থেকে নেমে আসে শ্বেতহীম শিশিরের কনা;
বুনোফুল ঝরে পড়ে বাতাসের তোড়ে-
জীবনের মায়াজালে আসে খুব খেদ!
দিনশেষে সবটুকু ভালবাসা এক হয় পাখিদের নীড়ে।
রাত্রিরা জমে থাকে পুরানো কথার ভীড়ে, বেড়ে চলে জীবনের মায়া;
নতুন দিনের পরে খুব করে আসে শীত-
সকালের রোদটুকু ঢেকে দিয়ে বিকেলের সারিবাঁধা গাছেদের ছায়া।
নতুন জোয়ার এসে জীবনে প্লাবন আনে, ভরে দিয়ে কথা আর গানে;
ছাতিমের ডালে বসে রোজ রাতে একা পেঁচা-
উৎসুক চেয়ে রয় অদূরের নীশিথের পানে।
এভাবেই কাটে দিন- রাত আসে ভোর হয়,
চীরচেনা রংধনু সাঁজে;
নীরবতা ভেঙ্গে যায় শৃঙ্খল খুলে ফেলে-
কোলাহল, কথা আর কাজে।
এরপর একদিন থেমে যায় কোলাহল
পৃথিবীকে করে দিয়ে ফাঁকা;
সবকিছু মনেহয় সুদূর অজানা স্মৃতি-
জীবনটা যেন মরীচিকা!
-কৃষ্ণেন্দু দাস// সেপ্টেম্বর,২০১৭।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন