বিবর্তিত পৃথিবী

"বিবর্তিত পৃথিবী"
শেষ বিকেলের ধূসর আকাশ তার নিস্প্রভ আলো চারিপাশে ছড়িয়ে দিয়ে- অদ্ভূত এক বিষণ্ণতায় আবিষ্ট করে মানুষের মন,
ঠিক যেন অসময়ে ঘুম ভেঙ্গে মন ভাঙ্গার মত অনুভূতি নিয়ে জেগে ওঠা এক অকথিত অভিব্যক্তির আমন্ত্রনে। একদিন প্রাপ্তবয়ষ্ক হবে এইসব কিশোর ছেলের দল,
যারা প্রানপনে দৌড়ে চলেছে লাটাই হাতে নিয়ে হাটখোলার মাঠে,
খুব বেশি পরে হয়তো সবার মগজের আনাচে-কানাচে উঠবে বিবর্তনের ঢেউ, বুঝতে শিখবে সেদিন সবাই-
নারী-পুরুষের বিভেদ ভুলে প্রত্যেকেই এসে হাতে হাত মিলিয়ে নেবে অগ্নিমন্ত্রে শপথ।
আবারো শুরু হবে নতুন এক পৃথিবী, নতুন কোন সমাজ ব্যবস্থা।
পিঁপড়ের সারি চুপিসারে হবে চলমান কাঙ্খিত গন্তব্যে, সব মিথ্যে হবে সত্যি। আঁধার হবে উদ্ভাসিত তীব্র আলোর প্লাবনে। পৃথিবীর যাবতীয় নারী,পুরুষ,শিশু
,অথবা প্রৌঢ়...
সবাই তারা তাকিয়ে থাকবে একত্রে উর্দ্ধমুখে, বিশেষ কারো করুনা পাবার আশায়।
অথচ ভুলেও তারা জানবেনা কেউ- প্রকৃত তিনি কোথায়....!!
-কৃষ্ণেন্দু দাস।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ