শ্রাবণের সকাল

"শ্রাবনের সকাল"
সহসা বৃষ্টির ছাটে ভেঙ্গে গেল ঘুম-
জেগে দেখি শিয়রের জানালাটা খোলা;
বাইরের পৃথিবীটা জেগে গেছে সেই কবে-
ছাই রঙে ঢেকে গেছে আকাশের সবটুকু নীলের মেলা।।
স্কুলব্যাগ কাঁধে নিয়ে শিশুরা নেমেছে পথে; নানা ঢংয়ে ছাতাগুলো খুলে-
গুটিসুটি মেরে আছে মোরগের দল; ডাকতেও গেছে যেন ভুলে।।
চায়ের দোকান ঘরে লেগে গেছে ভীড়-প্লাষ্টিক পর্দাটা টেনেটুনে দিয়ে;
রমিজ মিয়ার দল যাচ্ছে বিলের পথে-মাছ ধরা জালগাছি নিয়ে।।
খুব জোর বৃষ্টিতে চুপচাপ চারিপাশ-
কোলাহল আজ যেন স্তব্ধ;
মাঝেমাঝে জানালার পাশ দিয়ে শোনা যায়-
রিক্সার টুং টাং শব্দ।।
শ্রাবনের সকালটা খুব বেশি সুন্দর;
শুধু আজ খুব একা আমি-
তবু জানি খুব দূরে; পৃথিবীর অপর পাশে-আমাকে নিঃস্ব করে;
খুব বেশি ভালো নেই তুমি।।
আবার জন্ম হলে চীরচেনা পৃথিবীতে;
আসব আবার আমি সবুজ এই পথখানি ধরে-
বসে থেক সেইদিনে; জেনে নিও দেখা হবে-
তুমি আমি এক হব; শ্রাবনের বৃষ্টির পরে।।।
-(কৃষ্ণেন্দু দাস বাপ্পী; আগষ্ট"২০১৭ খ্রিঃ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ