প্রায়শ্চিত্ত
"প্রায়শ্চিত্ত"!!
অনির্দিষ্ট সীমানার মাঝে সুনির্দিষ্ট ভুলে ভরা চৌত্রিশ-
যার ভার বয়ে চলেছি আজও একাকী পদক্ষেপে,
অজানা দন্ডে দন্ডিত হয়ে কী সুখেই না আছি জীবন নামক কারাবাসে।।
অনতিক্রান্ত যৌবনের অসংলগ্ন সমস্ত সোনালী অসুখ-যাকে অসংখ্য অসংখ্য বার পায়ে ঠেলেছি অবহেলায়,
নিভৃতে অনেকটা সময় ধরে ভেবেছি আমার সমুহ পাপ নিয়ে।
খুব বেশি করে খুঁজেছি আমারই একান্ত চিন্তার অলিতে গলিতে, অথচ মেলেনি উত্তর, সম্ভবত মেলেনা কখনও।।
সহস্র মানুষের পদধূলিতে নোংরা হয়ে যাওয়া আমার বিছানা বালিশ, আমার ডাল ভাতের মত সস্তা আটপৌরে একরত্তি জীবন কিংবা-
বারংবার অকথ্য নির্যাতন নির্দ্বিধায় মেনে নিয়ে করা শুদ্ধতার আরাধনা।
কিন্তু শুদ্ধতার জীবনে আসেনা কোন সঙ্গী,
আসেনা কাঙ্খিত স্থায়িত্ব।।
শুধুমাত্র ঘোলাটে এক অস্থিরতা হয়ে চিন্তার মাঝে ঘুরে ফিরে আসে কিছু বিক্ষিপ্ত ভাবনা, প্রতিক্ষণে নিউরোন গুলোকে ভারী করে তোলে অজানা কোন পাপবোধ, এবং-
ভুলের চৌত্রিশে ভারাক্রান্ত বটবৃক্ষের মত কোন কিছু না বুঝেই- অতঃপর মেনে নিতে বাধ্য হওয়া শুদ্ধ হবার শাস্তি!!
যদি একেই বলে প্রায়শ্চিত্ত, তবে সেটুকু মেনে নিতে একবিন্দু কুন্ঠিত নই আমি।।
-(কৃষ্ণেন্দু দাস//
আগষ্ট, ২০১৭ খ্রিঃ)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন