স্বপ্নের কথা
"স্বপ্নের কথা"
যদি আমি হঠাৎ করে- হারিয়ে যাই অনেক দূরে,
খুঁজবে আমায় অনেক মানুষ; সেদিন তন্ন তন্ন করে।
রাস্তা-দোকান, ক্যান্টিন ঘর- খুঁজতে কোথাও বাদ যাবেনা, সবার মাঝেই থাকব সেদিন;
তবুও আমায় কেউ পাবেনা।
আমার যত স্বপ্ন ছিল-
ছড়িয়ে যাবে সবার মাঝে, সেদিন আমায় ভাববে তুমি;
দুপুর-রাত্রি, সকাল সাঁঝে।
আমার সাধের কবিতাগুলো- লিখবে হয়তো অন্য মানুষ,
আমায় ভেবে আকাশ পানে; উড়িয়ে দিও হাজার ফানুস।
আমার দুঃখে নামবে বৃষ্টি- বিস্তৃত এই আকাশ জুড়ে,
আমার ক্ষোভে জ্বলবে আগুন; ছাই হবে সব তাতেই পুড়ে।
আমার ভয়ে পালিয়ে যাবে- জমাট বাঁধা আঁধার কালো,
আমার প্রেমেই উঠবে সূর্য; ছড়িয়ে দিয়ে রঙ্গীন আলো।
সব অনিয়ম দূর করে দিয়ে- শান্তি আবার আসবে ফিরে,
তোমায় রেখে সবার মাঝে;
থাকব সেদিন অনেক দূরে।
-(কৃষ্ণেন্দু দাস),
৪-ই চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন