ঘোলাটে ত্রয়োদশী

"ঘোলাটে ত্রয়োদ‌শী"
জৈষ্ঠের অলসতায় ভরা মন খারাপ করা সন্ধ্যা, ত্রয়োদশীর আসন্ন পূর্ণতার প্রার্থী ঘোলা চাঁদের ম্যাড়মেড়ে আলোতে রোমান্টিসিজমের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই।
সবকিছু কেমন জানি একটু বেশিই অসাড়; প্রকৃতির মাঝে এক অস্ফুট ক্লান্তিবোধ।
হাতে ধরে রাখা চায়ের কাপে চুমুক দিয়েও পুরোটুকু স্বস্তি মেলেনা... কোথায় জানি কিছু একটা অনুপস্থিত, খুব চেষ্টা করেও আজকাল মনে পড়েনা- শেষবারে আবৃত্তি করা কবিতার লাইনগুলো।
বয়স বেড়ে গেছে হঠাৎ অনেক; স্বপ্নগুলোও হয়ে গেছে ফিঁকে আর কেমন জানি ঘোলাটে,
ঠিক এই ত্রয়োদশী রাতের ঘোলাটে চাঁদের মত..... (অসমাপ্ত)
-কৃষ্ণেন্দু দাস, সেপ্টেম্বর -২০১৬।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ