নির্বাসিত
"নির্বাসিত"
আজ খুব ভোর বেলা স্বপ্নে দেখেছি মা কে- যে মায়ের কাছে সহস্রাধিক অপরাধে আজ অপরাধী এই আমি; যার জঠরে নিভৃতে কেটেছিল আমার দীর্ঘতম নয়টি মাস!!
অতঃপর ঠিকরে ওঠা আলোর প্লাবনে উদ্ভাসিত হওয়া আমার চোখ; অথচ ঠিক জানা হয়ে ওঠেনি কোন্ কারণে পোড়া এই চোখদুটো এত বেশি নির্ঘুম...
মগজের মাঝে এলোমেলো চিন্তারা ঝঢ় তুলেই যায় দিবারাত্রি।
নির্বাসনের মাঝেই যদি মিলে যায় মোহমুক্তির সুনিশ্চিত সবটুকু প্রাপ্তি, তবে ঠিক কোন্ মোহে আজ আমি নির্বাসিত?
কিসের এত প্রয়োজন খুব বেশি শুদ্ধতম হবার, যে শুদ্ধতার মাঝে মাতৃস্নেহের এতই ঘাটতি...
জীবন যদিও বহুলাংশে তার ষোড়শ কলার পূর্ণতা দিতে বারংবার প্রলুব্ধ করেছে আমার পরিনত স্বত্ত্বাকে, অসংখ্য মানুষ ডেকেছে কাছে দূর্ণিবার এক অদৃশ্য টানে। অবশেষে খুব করে ভেবে নিয়ে ফের হেরে যাওয়া প্রশ্নবিদ্ধ অবচেতনায়, এবং মোহমুক্তির মোহে পড়ে পা বাড়ানো দূরের এক অজানা সীমানায়।। আর নিজের সমূহ ইচ্ছেগুলোকে গলাটিপে ধরে তবুও নিরুদ্দেশ বেঁচে থাকা।।
ইচ্ছে হলেও আর এখন ফেরা যায়না মায়ের কাছে, কারণ নিজেকে বিতরণের প্রয়োজনে আজ আমি খুব স্বাধীণ এক স্বত্ত্বা। আজ আমি সম্পূর্ণভাবে নির্বাসিত।।।
-(কৃষ্ণেন্দু দাস//
২৯শে জুলাই ২০১৭ খ্রিঃ)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন