বিভেদ

"বিভেদ"
নতুন করে ফিরে পাওয়া আনকোরা এক দুঃসময় খুব করে জড়িয়ে আছে সর্বাঙ্গে,
কৃষ্ণপক্ষের রাত হয়ে ভয়ঙ্কর এক শূন্যতা ক্ষুধার্তের মত করাল গ্রাসে লুপ্ত করছে অস্তিত্ব;
তবুও থামেনি আপন স্বত্ত্বায় সৃষ্ট অযাচিত সংঘাত।
যে বিভেদ শুরু হয়েছিল- প্রাগৈতিহাসিক মহাপ্লাবনের আগে,
এই চাকচিক্যে মোড়া রবোটিক যুগেও আজ তারই ধারা অব্যহত।
অথচ তুমি আর আমি কবেই বা বিভক্ত ছিলাম...
আমাদের প্রত্যয়, প্রজ্ঞা কিংবা প্রতিজ্ঞাও ছিল অভিন্ন।
চলমান জীবন তার ষোড়শ কলায় পরিবর্তনের মাঝে প্রতিনিয়ত গড়েছে পার্থক্যের দেয়াল, যার ঔদ্ধত্ব আকাশস্পর্শী।
এখন এই সংশয় আর সংকীর্নতার সংকুচিত অবেলায়, নীরবে দাঁড়িয়ে তুমি আর আমি-
দেয়ালের দুই পারে.....
-কৃষ্ণেন্দু দাস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ