একাকী ভাবনা
"একাকী ভাবনা"
খুব ক্লান্তিকর আর অলসতায় জড়ানো বিমর্ষ দুপুর,
দক্ষিণের বয়ে আসা বাতাসে লু-হাওয়ার মত নিষ্করুন আর্তনাদ। আকাশে ডানা বিস্তার করে একটানা ডেকে যায় বিষন্ন চিল, চারিপাশে কেমন জানি এক মন খারাপ করা অস্বস্তি।
সময় যেন তার সব ব্যাস্ততা ভুলে থেমে আছে ব্যাটারি ফুরানো ঘড়ির মত, কয়লার চুলোয় বসানো কেতলির মুখে উড়ন্ত বাস্প- যা একটু একটু করে মিলিয়ে যাচ্ছে ফাল্গুনের বাতাসে। চারদিনের জ্বরে ভোগা মানুষের মত উদ্ভ্রান্ত দৃষ্টি আমার চোখে,
মুখের খোঁচা খোঁচা দাড়ির মাঝে কয়গাছি শ্বেতবর্ণ ধারণ করে জানান দেয়- আমার পরিনত বয়সের প্রচ্ছন্ন সত্যিটা।
এভাবেই জীবন থেকে হারায় আরো একটি উজ্জ্বল দিন, আমি অজানার অপেক্ষায় আরো উদ্বেগ নিয়ে তাকাই আকাশের নীলে,
এক সময় গাছের ছায়ায় সন্ধ্যা নামে চারিদিকে। আমাকে একাকী ভাবনার শৃঙ্খলে আবদ্ধ রেখে....
-কৃষ্ণেন্দু দাস, এপ্রিল-২০১৫।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন