একটি আষাঢ়ী রাত্রি
"একটি আষাঢ়ী রাত্রি"
-কৃষ্ণেন্দু দাস।
প্রশ্নবিদ্ধ স্বত্ত্বার কাঁধে চেপে স্নিগ্ধতা যাপনের মাঝে নির্জন এই আষাঢ়ী রাত্রি, শুক্লা ত্রয়োদশীর আকাশে মেঘেদের সারিতে নেই-
ব্যাস্ততার কোন চিহ্ন, সবকিছু বড় বেশি রকম স্বপ্নাতুর মনে হয় আজ। সহস্র ঘাতকের মনঃস্তত্ত্ব নিয়ে পারিনা পোড়াতে আর কাউকে হৃদয়ের তাপে, তবে কি অচিরেই সমাগত প্রত্যাশিত সুসময়? নিরাশার মেঘ তবে আলোকিত বৃষ্টিতে ঢেকে দিক আচ্ছন্ন আঁধারের বুক।
বেদনার জঠরে জন্ম হোক পরিনত কোন তৃপ্তিবোধের, পৃথিবীতে জেগে উঠুক ভালোবাসার পূন্যশ্লোক। আনন্দময়তার স্তুতিবাক্যে ধ্বনিত হোক চরাচর, আষাঢ়ের শুক্লা ত্রয়োদশীর চাঁদ মঙ্গলদ্বীপ হয়ে জ্বলুক শিয়রে তোমার।
হারাক জীর্নতা আদিম কোন সময়স্রোতে ঊষালগ্নের জোয়ারে... জেগে থাক পৃথিবী, জেগে থাকি তুমি আমি- রাতজাগা স্বরীসৃপের মত,
উষ্ণ আলিঙ্গনে বেঁধে রাখি নিজেদের আনন্দধারায় আজীবন।
স্বপ্নের ঘেরাটোপে ভিজে উঠে আবার এক চীরচেনা বৃষ্টির ছাটে,
প্রশ্নবিদ্ধ স্বত্ত্বার কাঁধে চেপে স্নিগ্ধতা যাপনের লোভে- ফেলে আসা কোন এক আষাঢ়ের রাতে, ঝিঁঝিঁ ডাকা শুক্লা ত্রয়োদশীর আলো আঁধারীতে- মেঘেদের ছায়ার মাঝে।।
.......(অসমাপ্ত)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন