নির্বাসিত সময়
"নির্বাসিত সময়"
বেশ অনেকটা সময় নিয়েই আজ খোলা আকাশের নীচে দাঁড়িয়ে-
পূর্নিমা শেষের সীমিত ম্লান আলোটুকু যেন অনেক রহস্যময়, পৌষের কনকনে শীতের রাতে দুরে কোথাও ক্ষুধার্ত শেয়ালের নিষ্ফল আর্তনাদ। আমার একান্ত বিষণ্ণ স্বত্ত্বার মাঝে নির্বাসনের তীব্র হাতছানি...
সব পিছুটান ফেলে, ব্যাকুলতার হাতে বেড়ি পরিয়ে, হয়তো চলেই যাব শেষ অবধি।
হয়তো আর সামান্যই দেরী, মিথ্যাচার আর অনিয়মের যাতাকল ভেঙ্গে আসবে আরো অনেকেই।
এরপর নতুন করে তৈরি হবে সময়, যে সময়ে থাকবেনা ব্যক্তিস্বার্থের এত এত হিসেব নিকেশ।
সপ্তবর্ণা হবে এই নিখাদ প্রকৃতি, আমরা সবাই সেদিন অনেক সময় হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব একই আকাশের নীচে-
পূর্নিমা শেষের আলোয় পৌষের কোন শীতের রাতে। হয়তো দুর থেকে ভেসে আসবে শীতার্ত কোন শেয়ালের ডাক-
যখন রাত্রি হবে নিঝুম....
-(কৃষ্ণেন্দু দাস), ১২ ই জানুয়ারি ২০১৭ খ্রিঃ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন