লোড শেডিংয়ের সন্ধ্যা
"লোড শেডিংয়ের সন্ধ্যা"
আঁধারে নিষ্প্রভ সন্ধ্যা-
হাজারো ব্যাস্ততার ভীড়ে; ট্রেন, বাস, রিক্সার সমুহ যন্ত্রনা এঁড়িয়ে;
অতঃপর ফিরে আসা তোমার কাছে নির্জনতার অভিপ্রায়ে।
মনেপড়ে খুব-
যখন লোড শেডিং এর রাতে লন্ঠন হাতে তুমি দোতলার জানালায়; ঠায় দাঁড়িয়ে- ভুল নক্ষত্রকে খুঁজে খুঁজে নিরাশায় অবশেষে চকিত দৃষ্টিতে পলকের পরিচয়,
সেই অজ্ঞাত সন্ধ্যার নির্বাক আলাপনে হারানো নিজেকে অজানা তোমাতে। এরপর, কত শত সন্ধ্যা কেটে গেল.. সেই পুরোনো লাইট পোষ্টের নীচে দাঁড়িয়ে; ধূলি বাতাসের ঘূর্নিতে-
মিশে মিশে চলে যায় সময়,
টিমটিমে আলো জ্বেলে ছুটে যায় গাড়ি অদূরের পানে।
সবকথা ভুলে গিয়ে বিস্মৃত ভাবনার রোমন্থনে- আবার এসে পড়া ব্যাস্ততম দিনের শেষে;
ট্রেন, বাস, রিক্সার যন্ত্রনা এড়িয়ে-
অবশেষে ফিরে আসা ভুলে ভরা মন নিয়ে, স্ট্রীট লাইটের পাশে পুরোনো কোন দোতলা বাড়ির আঁড়ালে;
লোড শেডিং এর অপেক্ষাতে একাকী দাঁড়িয়ে....
(-কৃষ্ণেন্দু দাস, ৩রা চৈত্র- ১৪২৩ বঙ্গাব্দ)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন