অজানার পথে একদিন
"অজানার পথে একদিন"
রাত্রি গভীর হলে কত কথা ভীড় করে- আমার এই ভুলে যাওয়া মনে।
চোখ মেলে তাকিয়েছি ভালোলাগা অনুভবে, আঁধারের ছায়াপথে-
অতিদূর তারাদের পানে।
অজানার সেইক্ষনে দূরে কোন বাঁশঝাঁঢ়ে, মাঝরাতে উঠেছিল-
শনশন বাতাসের ঢেউ, নির্জন এইগ্রহে- একা একা আমি ছাড়া সেইরাতে, তখন আর জেগে নেই কেউ।
এইভাবে এজীবনে কেটে গেল রাতদিনে- ভুল করে কত শত বেলা, আমিও নিজের মনে নিভৃতে চুপিসারে, নিজেই নিজের সাথে-
খেলেছি যে কতবার অজান্তে লুকোচুরি খেলা।
এরপর থেমে যাবে চেতনার সব খেলা, হুট করে একদিন-
থাকবেনা কেউ আর সাথে,,
হৃদয়ের সব ব্যাথা নির্মোহে ঝেঁঢ়ে ফেলে, আমিও হারাব জানি-
সব দ্বিধা ভেঙ্গে ফেলে অতিদূর অজানার পথে।।
(কৃষ্ণেন্দু দাস, 11, Feb-2017)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন