অবলুপ্ত ইচ্ছে

"অবলুপ্ত ইচ্ছে"
ঘোলাটে এক হলুদাভ অসুস্থ দুপুর-
ক্ষুধা-তৃষ্ণা আর অনটন;
অস্তিত্বের এক তীব্র সংকট হয়ে তার বিষাক্ত দাঁত আমুল বিঁধে রাখে শরীরের প্রতিটি কোষে।।
নারকেল গাছের ডালে বসা ক্ষুধার্ত কাকের ঝাঁঝালো কর্কশ ডাকে- পৃথিবীটাকে আরো বেশি রকমের নিষ্ঠুর মনেহয় প্রতিটি পলে,
খুব বেশি ঘৃনিত আর অভিশপ্ত মনেহয় নিজেকে।
রাস্তা, দোকান আর লোকালয়ে প্রতিটি মানুষের বিদ্রুপে ভরা সর্পদৃষ্টি বারবার করে মনে করিয়ে দেয়- জাগতিক নির্মমতা।। প্রতিক্ষণে ব্যাথায় টনটন করা অসাড় পা ফেলে সহজাত প্রবৃত্তির বশে তবুও একটু একটু করে এগিয়ে যাওয়া।
বাহঃ কী অপূর্ব!!
পৃথিবী নামক বেশ্যালয়ে- লোভ, ঘৃণা আর নিষ্ঠুরতায় ভরা স্বার্থপরতার সমুদ্রে- জলজ কীট হয়ে যাপন করা কী অপূর্ব এই জীবন!!
তবুও ওঠে নতুন সূর্য, রাত্রিরা নামে নিভৃতে, সর্বসাকুল্যে নিজেকে বিপন্ন করে তবুও ইচ্ছের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হয় হাত।।
ঘুনেধরা জীবনের সার্বিক দ্রোহ নিজেকে হতাশার প্রতিমূর্তি করে তুলে ধরে সামনে। শতছিন্ন পোষাকে আবৃত রুগ্ন দেহ;
তৃষ্ণায় কাতর কন্ঠনালী নিয়ে সমঃস্বরে চেঁচিয়ে উঠে আরো একবার বলে-
আমিও এই পৃথিবীর মানুষ!!
আমিও বাঁচতে চাই সম-অধিকার নিয়ে।।
-(কৃষ্ণেন্দু দাস// ১১ জুলাই, ২০১৭ খ্রিঃ)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ