প্রেমের কাব্য

"প্রেমের কাব্য"
বিষণ্ণতার আবেশে সন্ধ্যার আকাশ যখন ঘনীভূত আঁধারের আবদ্ধতা স্বীকার করে নিতে ব্যাস্ত-
সেই ক্ষণে, ক্ষণিকের সময়ক্ষেপনে তোমার সাথে আলাপ-
সদ্য যৌবনপ্রাপ্ত ফাগুনের বাতাসে শীতের সংকট কাটেনি তখনও...
রঙিন ঘুড়ি হারিয়ে, শূন্য লাটাই হাতে ঘরে ফিরেও আমার মনে সেদিন ছিল রাজ্যজয়ের তৃপ্তি-
এরপর বৈশাখী মেঘ হয়ে ট্রেনের কালো ধোঁয়া যখন আমার চুল এলোমেলো করে দিচ্ছিল, তখনও জানালা থেকে হাত নেড়ে আমায় আশ্বস্ত করা তোমার নির্ভীক চোখ...
আমি ভুলে যাইনি আজও,
ভুলে যাওয়া হয়নি বোধহয়।
বহুকষ্টে সীমাহীন অভিমানে দুই বছর কাটিয়ে ফের যখন তোমায় দেখা- সেদিন তুমি যথেষ্ট পরিনত, শরীরে ও মনে।
কোথায় জানি কিছু একটা মিলছিলনা ঠিকই, তবুও আমায় কাছে টানতে- এতটুকু দ্বিধা ছিলনা তোমার।
ধন্য আমার কৈশোরকাল,
ধন্যবাদ তোমায়।
আজ এই ফাগুন সায়ন্নে তোমায় খুব করে মনে পড়ল আবার, আজ আমি তোমাকে হারিয়েও পূর্ণতার দোসর। আমার চেতনাবোধ, আমার কবিত্বের দায় শুধুই তোমার।
আমি সিক্ত তোমার নিষিদ্ধতায় ভরা শুদ্ধতম প্রেমে।।
-কৃষ্ণেন্দু দাস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সজ্ঞানে স্মৃতিভ্রংশ